Poverty Development Association of Bangladesh

About Us

PDAB -Poverty Development Association of Bangladesh- is a leading medical institute dedicated to creating the next generation of healthcare professionals. We provide government-recognized diploma courses in Dental Technology, Medical Faculty (DMF), and Mother & Child Health to empower students with practical skills and career growth. With multiple branches across Bangladesh, we bridge the gap between quality education and rural healthcare excellence.

ABOUT PDAB

PDAB একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। আমাদের বিশ্বাস, সুস্থ জীবনযাপন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু বাংলাদেশ একটি নিম্ন-মধ্যম আয়ের দেশ হওয়ায় গ্রামাঞ্চলের অসংখ্য খেটে খাওয়া মানুষ এখনো উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।


দেশের অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারে না। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট এবং স্বাস্থ্যসেবার অভাব মানুষের জন্য বড় একটি সমস্যা। ফলে সাধারণ মানুষ অনেক সময় প্রশিক্ষণহীন গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসকের উপর নির্ভরশীল হয়ে পড়ে।


এই বাস্তবতা বিবেচনা করে PDAB ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রাথমিক চিকিৎসা, সংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

PDAB স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম, স্বাস্থ্যসেবা সহায়তা, চিকিৎসা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করছে। আমাদের লক্ষ্য হলো একটি সুস্থ, সচেতন ও সক্ষম জাতি গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।

Future Plan

PDAB ভবিষ্যতে দেশের সর্বস্তরের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষার আওতায় আনার জন্য কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে—গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তৈরি করা, প্রাথমিক চিকিৎসা ও সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।

এছাড়াও PDAB আধুনিক স্বাস্থ্য শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দক্ষ সমাজ গড়ে তুলতে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

Our Success

PDAB একটি অরাজনৈতিক,অলাভজনক স্বেচ্ছাসেবী ও মানব কল্যানধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া মৌলিক অধিকার। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। সমাজের ধনীক শ্রেণীর মানুষ নিজস্ব ব‍্যবস্থায় বা খরচে নিজেদের চিকিৎসার চাহিদা পূরণ করতে সক্ষম হলেও, গ্রামঅঞ্চলের অগনিত খেটে খাওয়া সাধারন মানুষ সু -চিকিৎসা ও আধুনিক চিকিৎসা সেবা থেকে প্রায় বন্ঞ্চিত। কারন শিক্ষা ও সচেতনতার অভাবে- জনসংখ্যা ক্রমান্বয়ে নিম্নমুখী। জনসংখ্যার হাড়ও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে কিন্তুু বাড়ছেনা ভূমি,খাদ্য, প্রযুক্তিগত স্বাস্থ্য শিক্ষা মূলক প্রতিষ্ঠান ও কারিগরী শিক্ষা এবং কর্মসংস্থান। গরীব মানুষের সবচেয়ে বড় পূজি হল তার সুস্থ শরীর এবং শারীরিক শক্তি।সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পক্ষে কাজ করা সম্ভব হয় না, ফলে পুরো পরিবারটা মারাত্বক সংকটের মধ্যে পড়ে। রোগশোকে জরাজীর্ণ যেমন গ‍্যাস্ট্রিক-আলসার,অরুচি,বদহজম, মাথা ব‍্যাথা,সাইনোসাইটিস,রাইনাইটিস,টনসিল,মানসিক ও শারিরিক রোগ,শ্বাসকষ্ট,হৃদরোগ,ডায়াবেটিস,রক্তশূন্যতা,এ্যাজমা-হাপানী,কান পাকা,উচ্চ রক্ত চাপ,গাইনী রোগ, জ্বর,ডায়ারিয়া,আমাশয়,মৃগী ইত্যাদি জটিল ও কঠিন রোগ এবং বেকারত্ব, হতাশা,পুষ্টিহীনতা, অকালমৃত্যু, মানুষের নিত্যদিনের সঙ্গী।বাংলাদেশে বর্তমানে ২০ কোটি মানুষ বসবাস করছে। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা দঃখজনক ভাবে অনেক কম, হতাশ ও ব্যজ্ঞক। যার ফলশ্রুতিতে ৯০% মানুষ বড় নিবন্ধিত ডাক্তারদের কাছে যেতে পারে না,এমনকি সেই ডাক্তাররা গ্রামের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা দিতে চায় না। তাদের একমাত্র ভরসা গ্রাম তাক্তার বা পল্লি চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মী বা পল্লী ডাক্তার কিন্তু তাদেরও নেই কোনো প্রকৃত বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা। সেই বাস্তবতার লক্ষ্যেই PDAB প্রাথমিক চিকিৎসা বিশেষ করে সংক্রামক রোগ গুলি নিবারন, প্রতিরোধ ও প্রতিকার এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষনের মাধ্যমে বয়স্ক-শিক্ষা,দরিদ্র,অতি দরিদ্র,দৈন্যপীড়িত,হীনাবস্থ, রিক্ত,নিঃস্বতা,অসচ্ছল,আভাগা,পরিত্যক্ত ব্যাক্তি,অভাবগ্রস্থ,অবহেলিত, অনাগ্রসর,নিম্ন বিও,মধ্য বিও,নিম্ন মধ্য বিও শ্রেনীর জনগনের সু-সাস্থ্যে উন্নতি করার জন্য PDAB 2002 সালে প্রতিষ্ঠিত হয়ে হাটি-হাটি পা-পা করে এ সংস্থার মাধ্যমে তার আজীবন সদস্য /সদস্যদের পরিকল্পিত পরিবার এবং স্বাস্থ্য গঠনের জন্য জনগনকে উদ্বুদ্ধকরন সহ স্বল্প ও দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য শিক্ষার উপর প্রশিক্ষন,প্রনোদনা, ব্যবস্থাপএ,মেটেরিয়াল,প্রচার-প্রচারনা,ঔষধ সেবাসহ বহুবিদ কর্মসূচি বিষয়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে সুস্থ জাতি হিসেবে এ দেশকে গড়ে তুলতে চায়।আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে—গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তৈরি করা, প্রাথমিক চিকিৎসা ও সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।

Our Mission

Improve community health through education, training, and accessible primary healthcare services.

Our Vision

Creating a healthier nation through education, awareness, and community healthcare support

Our Goal

Creating a healthier nation through education, awareness, and community healthcare support

Our Achievement

Our milestones reflect dedication to improving community health and social wellbeing
Trained Health Workers
0 K+
Years of Service
0 +
Health Programs
0 +
Training Centers
0 +

Our Programs

Explore our popular programs designed to improve well-being, build inner balance, and support personal growth through guided practice

PDAB Medical Institute

Providing quality healthcare education and practical training for future professionals

PDAB Charitable Hospital & Diagonistic Center

Affordable healthcare services with advanced diagnostics for community well-being.

PDAB Fashion & Beautification Design

Creative training in fashion and beauty for professional skill development.

PDAB IT Institute - IT Bhubon

Practical IT education and digital skills training for career advancement.

PDAB Technical Skill Development Institute

Hands-on technical training to build skilled and job-ready professionals.

PDAB Technical School & College

Quality academic education combined with practical skills for student success.